অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব দানকারী ডিপ স্টেট কারা ছিল? এই প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ আজ (শুক্রবার) বিকেলে প্রথম আলোকে বলেছে, "ডিপ স্টেটে বৈদেশিকসহ অনেকগুলো পক্ষ ছিল। তাই সুনির্দিষ্ট করে কারও নাম আমি উল্লেখ করতে চাই না।"
আসিফের জবাব থেকে বোঝা যায়, ডিপ স্টেট কী, সে সেটা জানেই না।
𝐃𝐞𝐞𝐩 𝐒𝐭𝐚𝐭𝐞 আসলে কী, সেটা নিয়ে 𝐔𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝𝐢𝐧𝐠 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐏𝐨𝐥𝐢𝐭𝐢𝐜𝐬 বইতে স্পষ্টভাবে বলা হয়েছে যে,
Quote starts // একটি প্রকৃত ডিপ স্টেট সবসময়ই অভ্যন্তরীণ। বাইরের শক্তির প্রভাব বা উপনিবেশিক নিয়ন্ত্রণ ডিপ স্টেট নয়, কারণ সেগুলো চুক্তি, জোট বা সরাসরি চাপের মাধ্যমে খোলামেলাভাবে কাজ করে। আবার রাজনীতিবিদদের নিজেদের ব্যর্থতা ঢাকার অজুহাতও ডিপ স্টেট নয়। ডিপ স্টেট তখনই বলা যায়, যখন দেশের ভেতরের কিছু গোপন শক্তি নির্বাচিত সরকারের ওপর প্রভাব খাটাতে বা তাকে সীমাবদ্ধ করতে পারে। // Quote ends
আসিফকে কথিত প্রস্তাব দানকারীদের মধ্যে বিদেশি ব্যক্তিরা ছিল। আসলে এভাবে বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় যেসব দেশ, (যেমন: উগান্ডা
) সেখানে কোনো "ডিপ স্টেট" নেই।
ডিপ স্টেট প্রশ্নে নাহিদের আন্ডারস্ট্যান্ডিংও সম্ভবত একই রকম। হাদি হ*ত্যা*কা*ণ্ডে নাহিদ হয়তো বিদেশি কোনো শক্তির দিকে ইঙ্গিত করে থাকতে পারে।